Terms & Conditions
আমাদের সার্ভিস বা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে আমাদের শর্তাবলী (Terms & Conditions) বিস্তারিত দেখে নিন।
আমাদের সার্ভিস বা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে আমাদের শর্তাবলী (Terms & Conditions) বিস্তারিত দেখে নিন:
- ১. সার্ভিস ডেলিভারি নীতিমালা: আমাদের সকল Social Media Service, ভিডিও এডিটিং, ল্যান্ডিং পেজ এবং ডিজিটাল সার্ভিস নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হয়। তবে প্ল্যাটফর্ম আপডেট, অতিরিক্ত অর্ডার বা টেকনিক্যাল সমস্যার কারণে সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
- ২. সফল ডেলিভারির পর রিফান্ড প্রযোজ্য নয় কোনো অর্ডার সফলভাবে শুরু বা সম্পন্ন হওয়ার পর রিফান্ড দেওয়া হবে না। অর্ডার করার আগে গ্রাহককে সকল তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
- ৩. সঠিক তথ্য প্রদান গ্রাহকের দায়িত্ব গ্রাহককে সঠিক লিংক, ইউজারনেম, আইডি অথবা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে অর্ডার ব্যর্থ হলে তার দায়ভার গ্রাহককেই বহন করতে হবে।
- ৪. প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক Facebook, TikTok, YouTube, Instagram সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালা রয়েছে। প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গজনিত কোনো সমস্যা, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা কনটেন্ট রিমুভের জন্য আমরা দায়ী থাকবো না।
- ৫. ডিজিটাল প্রোডাক্ট ও ওয়েব সার্ভিস নীতিমালা ল্যান্ডিং পেজ, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং এবং অন্যান্য কাস্টম ডিজিটাল সার্ভিসের কাজ শুরু হওয়ার পর তা বাতিল বা সম্পূর্ণ রিফান্ডযোগ্য নয়। তবে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সীমিত রিভিশন প্রদান করা হতে পারে।